ভূতের সন্ধানে আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরজন সিং শাখাওয়াতের চরিত্রটা থেকে বোধ হয় বের হতে চাইছেন না আমির খান। তালাশ ছবিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এবার হত্যাকারী নয়, ভূতের সন্ধানে বের হচ্ছেন তিনি। জানা গেছে, রাজস্থানের ভাংরা শহরে যাবেন আমির। জয়পুর থেকে ৮০ কিলোমিটার দূরে এই শহরে সন্ধ্যার পর ঢোকার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা আছে। ‘এতেই উৎসাহ বেড়েছে আমিরের। যত দ্রুত সম্ভব ভাংরায় যেতে চাইছেন আমির।’ বলেছে একটি সূত্র। ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত আমির এবার ভূতের খোঁজ পান কি না, দেখা যাক! জি নিউজ ব্যুরো।