ভূপেন হাজারিকা অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূপেন হাজারিকা গুরুতর অসুস্থ। তাঁকে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভূপেন হাজারিকাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গুয়াহাটির শ্রীশ্রীশংকরদেব কলাক্ষেত্র হলে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। সেখান থেকে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভূপেন হাজারিকার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। ২০০৯ সালের আগস্টে মুম্বাইয়ে তাঁর হূদ্যন্ত্রে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল থেকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হলেও তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। চিকিৎসকেরা বলেছেন, এই ধকল সামলাতে না পেরেই অসুস্থ হয়ে পড়েছেন ভূপেন হাজারিকা।