ভূপেন হাজারিকা হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকা অসুস্থ। গতকাল বুধবার গভীর রাতে তাঁকে মুম্বাইয়ের কোকিলাবেন আম্মানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিত্সক জানিয়েছেন, হাজারিকাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।কোকিলাবেন আম্মানি হাসপাতালের চিকিত্সক ডা. রাম নারায়ণের বরাত দিয়ে কলকাতার দ্য টেলিগ্রাফ পত্রিকার অনলাইনে জানানো হয়েছে, গতকাল স্থানীয় সময় রাত দেড়টার দিকে শ্বাসকষ্ট ও তন্দ্রা-ভাবের অসুস্থতা নিয়ে ভূপেন হাজারিকা হাসপাতালে ভর্তি হন। তাঁকে অক্সিজেন দেওয়া হয়। এ মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল। ডা. রাম নারায়ণ আরও জানিয়েছেন, হাজারিকা অনেক দিন ধরে হূদরোগে ভুগছেন। দুই বছর আগে একই হাসপাতাল থেকে তিনি বাইপাস সার্জারি করিয়েছেন।হাজারিকার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব হাসপাতালে উপস্থিত আছেন।