ভূপেন হাজারিকাকে নিয়ে ছবি বানাচ্ছেন পূজা ভাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সংগীতজ্ঞ প্রয়াত ভূপেন হাজারিকাকে নিয়ে ছবি বানাচ্ছেন পূজা ভাট। এই মুহূর্তে মহেশ ভাটের সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখছেন ভূপেন হাজারিকার দীর্ঘদিনের সঙ্গী ও বিকল্পধারার চলচ্চিত্রনির্মাতা কল্পনা লাজমি। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করছেন পূজা ভাট। দীর্ঘ ৪০ বছর পাশাপাশি থেকেছেন ভূপেন ও কল্পনা। তাঁদের প্রেমময় জীবন উপজীব্য করে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। এক খবরে এমনটিই জানিয়েছে ‘মিড-ডে’। ছবিটি সম্পর্কে কল্পনা জানান, ‘আশা করছি, জুন মাসের মধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শেষ করতে পারব। সবকিছু ঠিকঠাকমতো এগোলে আগামী বছরের প্রথম দিকে ছবির কাজ পুরোদমে শুরু হবে।’ ছবির অভিনয়শিল্পী নির্বাচন প্রসঙ্গে কল্পনা জানান, ‘ছবির পাত্রপাত্রী নির্বাচন-প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে ভূপেন হাজারিকার মতো গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য মেধাবী মুখ খুঁজে পাওয়াটা মোটেও সহজ কাজ নয়।’