ভূপেন হাজারিকাকে নিয়ে বিজ্ঞাপনচিত্র নির্মাণের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকাকে নিয়ে একটি সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র তৈরির ব্যাপারে তীব্র প্রতিবাদ করেছে আসামের মানুষ। গত সোমবার আসামের রাজধানী গুয়াহাটির অদূরে ব্রহ্মপুত্র নদের পারের চন্দ্রপুরে বাঁশ দিয়ে বাঁধা একটি চেয়ারে করে শুটিং স্পটে নিয়ে যাওয়া হয় ভূপেন হাজারিকাকে। তখন তিনি অসুস্থ ছিলেন। এখানে তাঁকে দিয়ে তিন ঘণ্টা বিজ্ঞাপনচিত্রটির শুটিং করা হয়। এ সময় এলাকার লোকজনকে অসুস্থ এই শিল্পীর কাছে আসতে দেওয়া হয়নি। ফলে তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরোধ তৈরি হয়। আর তা দ্রুত জানাজানি হয়ে যায় আসামের বিভিন্ন এলাকায়। এর পর থেকে আসামজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় অব্যাহত আছে।প্রতিবাদকারীদের অভিযোগ, পরিচালক কল্পনা লজমি নিজের ব্যবসার জন্য এই অসুস্থ শিল্পীকে ব্যবহার করছেন।ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা এখনো অসুস্থ। গত বছর তাঁর হূদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ সময় চিকিৎসার পরও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। শিল্পীর বয়স এখন ৮৫ বছর। থাকেন মুম্বাইয়ে।