ভূপেন হাজারিকাকে নিয়ে সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার জীবন অবলম্বনে চলচ্চিত্র তৈরি করছেন পূজা ভাট। ছবির নাম ধুমুহা। আসামের ভাষায় এই শব্দের অর্থ ঝড়। ছবিটির শুটিং হবে ভারতের মুম্বাই, আসাম, অরুণাচল ও পশ্চিমবঙ্গে। পূজা ভাট বলেন, ‘ভূপেন হাজারিকা জন্মসূত্রে ছিলেন আসামের নাগরিক। তাই আমরা ছবির নাম আসামের ভাষাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছি। ছবিতে থাকবে ইংরেজি সাবটাইটেল।’ছবিটির ব্যাপারে পূজাকে নানাভাবে সহযোগিতা করছেন তাঁর বাবা মহেশ ভাট ও কল্পনা লাজমি। বলিউড, আসাম ও কলকাতার শিল্পীরা অভিনয় করবেন এই ছবিতে। পিটিআই।