ভূপেন হাজারিকার স্ত্রী কল্পনা লাজমি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ চার দশক ধরে প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সঙ্গে বাস করছেন কল্পনা লাজমি। বিয়ে-থা করেননি আজও। প্রয়োজনবোধ করেননি কখনো। আত্মার যে আত্মীয়, সেখানে দালিলিক সম্পর্ক ঠুনকো—পীড়াপীড়ির মুখে নিজের মাকে সে কথা কল্পনা বলেছেন বহুবার। এমনকি বছর দুয়েক আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেই একই জবাব দিয়েছিলেন কল্পনা। কিন্তু এবার জনরোষে পড়ে তাঁর মুখ দিয়ে বেরিয়ে এল, ‘আমি ওঁর (ভূপেন হাজারিকা) স্ত্রী।’গানের একটি ভিডিওচিত্রের শুটিংয়ের জন্য সম্প্রতি আসামের গুয়াহাটির কাছে চন্দ্রপুরে গিয়েছিলেন ৮৪ বছর বয়সী এই গায়ক। সঙ্গে কল্পনাও ছিলেন। ভূপেন হাজারিকা এসেছেন শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। জীবন্ত এই কিংবদন্তিকে কাছ থেকে একনজর দেখার আশায়, একটু ছোঁয়ার আশায় ছুটে আসে অসংখ্য লোক। অবস্থা বেগতিক দেখে রুখে দাঁড়ান কল্পনা। খেপে গিয়ে লোকজন জানতে চায়, ‘কে আপনি? আমাদের পথ আগলে দাঁড়ালেন যে বড়?’ জবাবে কল্পনা বললেন, ‘আমি ওঁর স্ত্রী।’হাজারিকা যখন ৪৫ বছরের প্রৌঢ়, ১৭ বছরের কল্পনা লাজমি তখন তাঁর প্রেমে পড়েন। সেই থেকে তাঁরা একত্রে আছেন। ওয়েবসাইট।