ভূপেনের জীবনে লতা
লতা মঙ্গেশকরের জন্যই ভেঙে গিয়েছিল ভূপেন হাজারিকার সংসার। এমনটাই বলেছেন ভূপেনের স্ত্রী প্রিয়ংবদা প্যাটেল। ভূপেনের মৃত্যুর বর্ষপূর্তি অনুষ্ঠানে আসামের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।শুধু লতা মঙ্গেশকরের পরিবারই নয়, প্রিয়ংবদার এ মন্তব্যে ভূপেনের অনেক দিনের সঙ্গী কল্পনা লাজমীও আহত হয়েছেন। ১৩ বছর সংসার করার পর ১৯৬৩ সালে আলাদা হয়ে যান ভূপেন হাজারিকা ও প্রিয়ংবদা প্যাটেল।প্রিয়ংবদা বলেন, ‘কলকাতা এলেই লতা আমাদের বাসায় যেতেন।’আসামের মানুষ নাকি অনেক দিন ধরেই জানত, ভূপেনের জীবনে মুম্বাইতে বড় কোনো তারকার প্রভাব আছে। তবে কারও এ নিয়ে কথা বলার সাহস ছিল না। ভূপেন তাঁর আত্মজীবনী মোই এতি যাযাবর-এ (আমি এক যাযাবর) এমনই একজন তারকার ব্যাপারে লিখেছেন, কিন্তু নাম উল্লেখ করেননি। এদিকে এ ব্যাপারে লতার তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। জি নিউজ ব্যুরো।