ভূস্বর্গে ন্যান্সির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

অসাধারণ ভূ-প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকেই সুইজারল্যান্ডকে ভূস্বর্গ নামে ডাকেন।সেই ভূস্বর্গেই গানের এক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
সুইস হাইপেন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটির আয়োজনে বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গান গাইবেন তিনি।আগামী ১৯ মে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একই অনুষ্ঠানে ন্যান্সির পাশাপাশি আরও গান করবেন সামিনা চৌধুরী ও এস আই টুটুল।
সুইস হাইপেন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটির আয়োজনে সুইজারল্যান্ডের এই অনুষ্ঠানে গান করতে ১৭ মে বাদ্যযন্ত্রশিল্পীদের সঙ্গে নিয়ে ঢাকা ছাড়বেন সামিনা চৌধুরী ও ন্যান্সি।আর যুক্তরাজ্য থেকে সুইজারল্যান্ডে যোগ দেবেন টুটুল।ন্যান্সি জানান, ‘এবারই প্রথম সুইজারল্যান্ড যাচ্ছি।অনেক সুন্দর একটি দেশ।গান করতে যাচ্ছি ভেবে ভালোই লাগছে।’
ন্যান্সি এও বলেন, ‘এর আগে কাতারের একটি অনুষ্ঠানে ২ জন বাদ্যযন্ত্রশিল্পী নিয়ে গান করেছিলাম।এবার বাদ্যযন্ত্রশিল্পীদের পুরো দল নিয়ে যাচ্ছি।আশা করছি, এবারের অনুষ্ঠানটি অনেক ভালো হবে।’

১৯ মে অনুষ্ঠান শেষে ২০ তারিখে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন ন্যান্সি।দেশে ফিরেই কয়েকটি চ্যানেলের সরাসরি গানের অনুষ্ঠান, সিনেমার গান ও অ্যালবামের গানে কণ্ঠ দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়বেন বলে জানিয়েছেন ন্যান্সি।