ভেঙে খান খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা মন আর ভাঙা কাচ নাকি জোড়া লাগে না। ভাঙা সম্পর্কও কিন্তু জোড়া লাগতে চায় না ঠিকমতো, যতই তাতে আবেগের ফেবিকল মাখানো হোক। শাহরুখ খানের সঙ্গে সালমান খানের ভাঙা সম্পর্কও তাই কখনোই ঠিক হবে না—এমন ভবিষ্যদ্বাণী করেছেন সালমান নিজেই। বলিউডের তিন প্রধান খানের মধ্যে সালমান-আমির খুব ভালো বন্ধু। কিন্তু এই দুজনের সঙ্গেই শাহরুখের দা-কুমড়া সম্পর্ক। সম্প্রতি দুজন একই সঙ্গে একই স্টুডিওতে ছিলেন। কিন্তু দুজনই দুজনকে এড়িয়ে গেছেন। এ ব্যাপারে সালমানের সাফ জবাব, ‘শাহরুখ ওর কাজ করছে, আমি আমারটা। কখনো চোখাচোখি হলে হাই-হ্যালো তো বলবই। তবে আমাদের সম্পর্ক আগে যেমন ছিল, তেমন স্বাভাবিক আর হবে না।’