ভেঙে গেল জাস্টিন-জেসিকার সংসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছরের দাম্পত্য জীবনের পর ভেঙে গেল মডেল অভিনেত্রী জেসিকা বিয়েল ও সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলেকের সংসার। সংবাদ সংস্থা মিড ডে মেইলে দুজনের ছাড়াছাড়ি হওয়ার খবরটা প্রকাশিত হয়েছে। জানা গেছে, পরস্পরের আলাপ-আলোচনার মধ্য দিয়ে দুজনের ছাড়াছাড়িটা হয়েছে। জাস্টিন-জেসিকা দুজনেরই বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে উদ্দেশ করে জানান, কোনো ঝুট-ঝামেলা ছাড়াই দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে অন্য কোনো বিষয় কাজ করেনি।সূত্রমতে, ছাড়াছাড়ি হলেও তাঁদের মধ্যকার বন্ধুত্বের হেরফের হয়নি। এমনকি তাঁদের পরস্পরের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা আছে। প্রসঙ্গত, ২০০৭ সালে জাস্টিন টিম্বারলেক ও অভিনেত্রী মডেল জেসিকা বিয়েল প্রেমের সম্পর্কের ভিত্তিতে বিয়ের পিঁড়িতে বসেন।