ভেঙে গেল প্রিয় সরোদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওস্তাদ আমজাদ আলী খানের প্রিয় সরোদটি ভেঙে গেছে। দীর্ঘ ২৫ বছর দেশে ও বিদেশে এই সরোদটিই তিনি বাজিয়েছেন। সরোদ ভেঙে যাওয়ার ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন তিনি। মুম্বাইয়ের ফাইন আর্টস একাডেমিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে আহমেদাবাদ থেকে মুম্বাই আসেন। অনুষ্ঠান শুরুর আগে বাক্স খুলে দেখেন সরোদটি ভেঙে গেছে। অগত্যা কী আর করা, অনুষ্ঠানে আসা শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে বললেন, ‘আমার হূদয় রক্তাক্ত। জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি।’ গতকাল শুক্রবার তিনি আরেকটি সরোদ আনার ব্যবস্থা করেন। এরপর সন্ধ্যায় তিনি শ্রোতাদের সরোদ বাজিয়ে শোনান।