ভেঙে গেল শাকিরার সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১১ বছরের সম্পর্কটা বুঝি ছিন্ন করেই দিলেন গায়িকা শাকিরা। প্রেমিক অ্যান্টনিও ডি লা রুয়ার সম্মতিতেই কলম্বীয় জনপ্রিয় এই শিল্পী সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ব্লগে লেখা এক বিবৃতিতে শাকিরা তাঁর ভক্তদের এ তথ্য জানান। অ্যান্টনিও আর্জেন্টিনার সাবেক এক প্রেসিডেন্টের ছেলে, পেশায় আইনজীবী। দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটলেও অ্যান্টনিও আগের মতোই শাকিরার আইনি দিকগুলো দেখবেন বলে জানিয়েছেন। বর্তমানে তাঁরা প্যারিসে আছেন বলে এই জুটির ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন। ওয়েবসাইট।