ভেঙে যাচ্ছে জ্যাকসনের মা-বাবার সংসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের মা-বাবার সংসার ভেঙে যাচ্ছে। তাঁদের দাম্পত্য কলহের মূল কারণ হচ্ছে পরস্পরের প্রতি অবিশ্বাস। ঘটনা যদি সত্যি হয় তাহলে তাঁদের ৬০ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটবে। এক সাক্ষাৎকারে জো জ্যাকসন বলেন, ‘মাইকেলের মৃত্যুর আগে আমি ক্যাথরিনকে কিছু দিন ছেলের সঙ্গে থাকতে অনুরোধ করেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। জো রাজি হলে মাইকেলকে এত তাড়াতাড়ি মরতে হতো না।’ স্বামীর এ ধরনের কথায় বেশ খেপেছেন ক্যাথরিন। এই ৮০ বছর বয়সী মা সম্প্রতি আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। ক্যাথরিনের অভিযোগ, স্বামী জো জ্যাকসন তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেছেন। যা তাঁকে খুবই ব্যথিত করে। মাইকেলের মৃত্যুর জন্য জো ক্যাথরিনকে দায়ী করেন বলে জানা গেছে। মূলত এ কারণেই ঘটতে যাচ্ছে বিবাহ বিচ্ছেদ।