ভেঙ্গাবয়েজের কনসার্ট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ভেঙ্গাবয়েজের কাল বৃহস্পতিবারের অনুষ্ঠেয় কনসার্ট স্থগিত করা হয়েছে। ঢাকায় হোটেল রূপসী বাংলায় কনসার্ট শুরু হওয়ার কথা ছিল আগামীকাল রাত নয়টায়। এই কনসার্টে পুরো দুই ঘণ্টা গান করার কথা ছিল নেদারল্যান্ডসের ড্যান্স-পপ গানের এ দলটির। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতা এবং ব্যান্ডদল ভেঙ্গাবয়েজের নিরাপত্তার কথা বিবেচনা করে এই কনসার্ট স্থগিত করেছে কর্তৃপক্ষ। কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান ম্যাকমের কর্তৃপক্ষ জানান, এয়ারটেলের দুটি হটলাইন নম্বরে ফোন করে গ্রাহকেরা তাঁদের টাকা ফেরত নিতে পারবেন। নম্বর দুটি হচ্ছে ০১৬১৬০০৪০০৫ ও ০১৬১৬ ০০১০০৬। কনসার্টের পৃষ্ঠপোষক এয়ারটেল এবং রেডিও পার্টনার রেডিও ফুর্তি।কনসার্ট উপলক্ষে এয়ারটেল, রেডিও ফুর্তি ও ম্যাকম ডিজে হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছিল।