ভেঙ্গাবয়েজের কনসার্ট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ভেঙ্গাবয়েজের কনসার্ট স্থগিত করা হয়েছে। আজ ঢাকার হোটেল রূপসী বাংলায় এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ম্যাকম সূত্রে জানা গেছে, হরতাল এবং ভেঙ্গাবয়েজের সদস্যদের নিরাপত্তার কথা ভেবেই কনসার্টটি স্থগিত করা হয়েছে। পরে কাছাকাছি সময়ে এই কনসার্টটি আবার আয়োজন করা হবে।