ভেনিস গোল্ডেন লায়ন পুরস্কার পেলেন রুশ পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান কিংবদন্তি ফাউস্টকে নিয়ে ছবি বানিয়ে ভেনিস চলচ্চিত্র উ ৎ সবের শীর্ষ পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নিলেন রুশ পরিচালক আলেকসান্দর সুকুরোভ। ছবির নাম ফাউস্ট। ছবিতে ফাউস্ট প্রাকৃতিক ক্ষমতার প্রতিনিধিত্ব করতে গিয়ে শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দেন। জার্মানিতে জন্ম নেওয়া আইরিশ অভিনেতা মাইকেল ফাসবেন্ডার ব্রিটিশ পরিচালক স্টিভ ম্যাককুইনের পরিচালনায় শেইম ছবিতে অভিনয় করে জিতে নেন সেরা অভিনেতার পুরস্কার। সেরা অভিনেত্রীর পুরস্কার পান এ সিম্পল লাইফ ছবির জন্য হংকংয়ের দেয়ারি ইপ। পুরস্কার পাওয়া ফাউস্ট ছবির প্রশংসা করেছেন উ ৎ সবের বিচারক মার্কিন পরিচালক ড্যারেন অ্যারনফস্কি। তিনি বলেন, ‘কিছু ছবি আছে যা আপনাকে কাঁদাবে, কিছু আছে যা আপনাকে হাসাবে আর কিছু আছে যা দেখার পর পুরোপুরি বদলে যাবেন আপনি। এটা তেমনই বদলে দেওয়ার মতো একটি ছবি।’