ভেনিস জিতেছেন রয় অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডিশ পরিচালক রয় অ্যান্ডারসন
সুইডিশ পরিচালক রয় অ্যান্ডারসন

ভেনিস বা বার্লিন চলচ্চিত্র উৎসব মানে মুখ গোমড়া করা আর মাথার ওপর দিয়ে চলে যাওয়া কাহিনির ছবির জয়জয়কার! কারও কারও মনে এমন ধারণা আছে বৈকি। তাদের চমকে দেবে এই তথ্য, এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে সোনার সিংহ জিতেছে কমেডি ধাঁচের ছবি। সুইডিশ এই ছবিটির নাম শুনলে অবশ্য বিভ্রান্তি জাগতে পারে—আ পিজন স্যাট অন আ ব্রাঞ্চ রিফ্লেক্টিং এক্সিসটেন্স।
সুইডিশ পরিচালক রয় অ্যান্ডারসনের বিখ্যাত ‘লিভিং-ট্রিলজি’র শেষ কিস্তি এই ছবিটাই এবার ভেনিসের ৭১তম উৎসবে বাজিমাত করেছে। ১৯৪৯ সাল থেকে চালুর পর চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সম্মানের পুরস্কার গোল্ডেন লায়ন এই প্রথম জিতল সুইডিশ কোনো ছবি।
উৎসবে সিলভার লায়ন ও গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে যথাক্রমে দ্য পোস্টম্যান’স হোয়াইট নাইটস ও দ্য লুক অব সাইলেন্স। হাংরি হার্টস ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাডাম ড্রাইভার। এই ছবির জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলবা রোরওয়াচার।
২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ইতালির ভেনিসে অনুষ্ঠিত হলো ৭১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
আনন্দ ডেস্ক
ইয়াহু মুভিজ অবলম্বনে