ভেনিস দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে বাংলাদেশ প্যাভিলিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার সন্ধ্যায় ইতালিতে অনুষ্ঠিত ভেনিস দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী ২০১১-তে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, প্রদর্শনীর কিউরেটর মেরি অ্যাঞ্জেলা, পাওলো ডাব্লিউ তাম্বুরেলা ও বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী উপস্থিত ছিলেন।৫৪তম ভেনিস দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই বাংলাদেশের পাঁচজন শিল্পী—মাহবুবুর রহমান, কবির আহমেদ মাসুম চিশিত, ইমরান হোসেন, প্রমথেশ দাস ও তৈয়েবা বেগম লিপি ভেনিস পৌঁছেছেন। এই তরুণ শিল্পীদের স্থাপনা শিল্প প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। ইতালির ভেনিস শহরে ছয় মাসব্যাপী এ প্রদর্শনী শেষ হবে আগামী ২৭ নভেম্বর।ইতালিতে অনুষ্ঠিত ভেনিস দ্বিবার্ষিকে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে। ১৮৯৫ সালে ভেনিস দ্বিবার্ষিকের সূচনা হয়। আন্তর্জাতিক শিল্পাঙ্গনে এটি অন্যতম তাত্পর্যপূর্ণ প্রদর্শনী। বিজ্ঞপ্তি।