ভেনিস দ্বিবার্ষিক প্রদর্শনী নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনিস দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে বাংলাদেশ প্যাভিলিয়নের ওপর বেঙ্গল ফাউন্ডেশন ‘প্যারাবলস-প্যাভিলিয়ন অব বাংলাদেশ, বিয়েনাল আর্ট ২০১১’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছে। গতকাল রোববার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো। অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্প-সমালোচক সাদেক খান, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও পরিচালক সুবীর চৌধুরী।১৮৯৫ সালে ভেনিস দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীর সূচনা হয়। এবার ইতালিতে তিন জুন ২০১১ থেকে অনুষ্ঠেয় ৫৪তম এই প্রদর্শনীতে প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে। প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই বাংলাদেশের পাঁচজন শিল্পী—মাহবুবুর রহমান, কবির আহমেদ, ইমরান হোসেন, প্রমথেশ দাস ও তৈয়েবা বেগম ভেনিসে পৌঁছে গেছেন।