ভেনিস দ্বিবার্ষিক প্রদর্শনীতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক শিল্পাঙ্গনের অন্যতম তাৎপর্যপূর্ণ ভেনিস দ্বিবার্ষিক প্রদর্শনীতে আজ সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করবেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। উদ্বোধনী অনুষ্ঠানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী উপস্থিত থাকবেন। এ ছাড়া উপস্থিত থাকবেন প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশের পাঁচ শিল্পী—মাহবুবুর রহমান, কবির আহমেদ, ইমরান হোসেন, প্রমথেশ দাস ও তৈয়েবা বেগম।ইতালির ভেনিস শহরে ছয় মাসব্যাপী এ প্রদর্শনী চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।