ভেনিসে জিতলেন দেল তোরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বর্ণ সিংহ হাতে নির্মাতা গিয়েরমো দেল তোরো
স্বর্ণ সিংহ হাতে নির্মাতা গিয়েরমো দেল তোরো
দেল তোরোর দ্য শেপ অব ওয়াটার ছবির দৃশ্য
দেল তোরোর দ্য শেপ অব ওয়াটার ছবির দৃশ্য

সাই-ফাই ছবি দ্য শেপ অব ওয়াটার-এর জন্য জেতা গোল্ডেন লায়ন (স্বর্ণ সিংহ) পুরস্কারটি দেল তোরো উৎসর্গ করেন লাতিন আমেরিকার সব নির্মাতাকে। তাঁদের উদ্দেশে দেল তোরো বলেন, ‘তুমি যদি তোমার বিশ্বাসে স্বচ্ছ ও অটল থাকো, আমি বলছি, সেই বিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে।’

হ্যানাহ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শ্যারোলেট র‍্যাম্পলিং
হ্যানাহ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শ্যারোলেট র‍্যাম্পলিং

এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব ছিল আবেগ, অশ্রু আর সামাজিক বার্তায় ভরপুর। যুদ্ধ, পরিবার আর সম্পর্কের নানা রূপ নিয়ে তৈরি ছবিগুলো ছিল উৎসবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার সিলভার লায়ন জিতেছেন কাস্টাডি ছবির জন্য জেভিয়ার লেগ্র্যান্ড। পুরস্কার নিতে এসে এই নবীন নির্মাতা কেঁদে ফেলেন। কারণ, এত বড় আসরে এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন। এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে জেভিয়ার পেয়েছিলেন অস্কার মনোনয়ন। আর এবারই প্রথম তিনি এলেন তাঁর পূর্ণদৈর্ঘ্য ছবি নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে। ছবিতে বিবাহবিচ্ছেদের মানসিক চাপের মধ্য দিয়ে যাওয়া এক দম্পতির গল্প দেখা যায়। যাঁদের সন্তানের অভিভাবকত্ব নিয়ে এই ছবির গল্প এগিয়েছে।

দ্য ইনসাল্ট ছবিতে ফিলিস্তিনি অভিনেতা কামেল আল বাশা
দ্য ইনসাল্ট ছবিতে ফিলিস্তিনি অভিনেতা কামেল আল বাশা

অভিনয়ের বিভাগগুলোতে সেরার পুরস্কার জিতেছেন ব্রিটিশ অভিনেত্রী শ্যারোলেট র‍্যাম্পলিং, হ্যানাহ ছবির জন্য। আর সেরা অভিনেতার পুরস্কার গেছে ফিলিস্তিনে। দ্য ইনসাল্ট ছবির ফিলিস্তিনি অভিনেতা কামেল আল বাশা জিতেছেন এটি।

গত ৩০ আগস্ট শুরু হয়েছিল ৭৪তম ভেনিস চলচ্চিত্র উৎসব। গত শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতি টানা হয় এই আয়োজনের।