ভেনিসের অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির ভেনিস শহরে জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছে আন্তর্জাতিক শিল্পাঙ্গনের অন্যতম প্রধান কর্মযজ্ঞ ৫৪তম ভেনিস বিয়েন্নাল। এই প্রদর্শনী শিল্পানুরাগী ও চিত্রকরদের হূদয়ে মর্যাদার আসন লাভে সমর্থ হয়েছে। সাম্প্রতিক চিত্র আন্দোলনের নানা সৃজন ও প্রবণতা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভেনিস বিয়েন্নালে প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশ এবার প্রথমবারের মতো এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।এতে বাংলাদেশের অংশগ্রহণ এবং এবারের ৫৪তম ভেনিস বিয়েন্নাল প্রত্যক্ষণের অভিজ্ঞতা নিয়ে গতকাল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে বক্তৃতা দেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রসচিব শিল্পসমালোচক মিজারুল কায়েস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশের শিল্পী মাহবুবুর রহমান, তৈয়বা বেগম লিপি এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী।