ভেলায় জলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’ কাল শনিবার সন্ধ্যায় সংগীত পরিবেশন করবে বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে। ‘মেঘের ভেলায় জলের গান’ শিরোনামে এই অনুষ্ঠানটি আয়োজন করছে দ্য ডেইলি স্টার। সংগীত পরিবেশনের পাশাপাশি দর্শকদের সঙ্গে আড্ডাও হবে। অনুষ্ঠানে প্রবেশের কুপন ডেইলি স্টার-এর শুক্রবারের আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট পাতা থেকে সংগ্রহ করতে হবে।