ভোল পাল্টে বিপদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্ধার্থ
সিদ্ধার্থ

শুরুটা ছিল রোমান্টিক নায়ক হিসেবে। এর পরের ছবিতেও লক্ষ্মীছেলের বেশে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। কিন্তু বিপত্তি বাঁধল তৃতীয় ছবিতে এসে। এক ভিলেন ছবিতে তিনি ধরেছেন গ্যাংস্টার বেশ। আর তাতেই ঘাম ছুটে গেছে এই অভিনেতার। জানিয়েছেন, বড্ড পরিশ্রম হয়েছে তাঁর নিজেকে নতুন চরিত্রে ঢেলে সাজাতে। সিদ্ধাথের্র ভাষায়, অভিনয় যে কতটা কঠিন, তা তিন নম্বর ছবিতে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি এবার।