ভৈরবে রবীন্দ্র আলোচনা ও সংগীতসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরবে গত রোববার রাতে আলোচনা ও সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমী এই আয়োজন করে উপজেলা মিলনায়তনে। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফখরুল আলম, মৌসুমী দাশগুপ্তা, আবুল কালাম প্রমুখ। পরে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।