ভোগের প্রচ্ছদে রিয়ান্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী রিয়ান্না এবার প্রচ্ছদ-কন্যা হয়েছেন। বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’-এর এপ্রিল সংখ্যার প্রচ্ছদের জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছে। ম্যাগাজিনটির দশম বর্ষপূর্তির সংখ্যাতেই তাঁকে দেখা যাবে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, ম্যাগাজিনটির প্রচ্ছদে রিয়ান্নাকে শৈল্পিকভাবেই উপস্থাপন করা হয়েছে। ম্যাগাজিনটি হাতে পাওয়ার পর ভক্তরা নতুন এক রিয়ান্নাকে খুঁজে পাবে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় নেটওয়ার্ক টুইটারের মাধ্যমে জানা গেছে রিয়ান্না বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। টুইটারে রিয়ান্না লিখেছেন, তিনিই হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ তরুণী, যিনি বিশ্বখ্যাত ম্যাগাজিন ভোগের প্রচ্ছদে স্থান পেয়েছেন।