ভোট বেচবেন না: আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে চলেন। তবে আমির খানের দর্শনে রাজনৈতিক কিংবা সামাজিক বক্তব্য থাকবেই। সেই তাগিদ থেকেই ‘সত্যমেব জয়তে’ করা। জনপ্রিয় টিভি অনুষ্ঠানটির দ্বিতীয় মৌসুমের একটি পর্বে আমির টাকার বিনিময়ে ভোট না দিতে আহ্বান জানিয়েছেন ভারতের ভোটারদের।
পর্বটির বিষয় ছিল ‘ভারতের আসন্ন নির্বাচন’। অনুষ্ঠানের শুরুতেই আমির এই প্রশ্ন ছুড়ে দেন—কাকে ভোট দেবেন? একজন সৎ ব্যক্তিকে, নাকি অপরাধীকে? সবাই বলবে সৎ ব্যক্তির কথাই। কিন্তু ভোটের অতীত ফলাফল বলছে, অনেক অপরাধীও নির্বাচিত হয়ে আসেন। এর কারণ একটাই, টাকার বিনিময়ে ভোট দেওয়া। এ কারণে লোকসভা ও রাজ্যসভার ৩০ থেকে ৩১ শতাংশ নির্বাচিত সদস্যই অপরাধী। টিএনএন।