ভোলায় জাতীয় কবি নজরুলের ১১৩তম জন্মজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী ও বিদ্রোহী কবিতার ৯০তম বর্ষপূর্তি উপলক্ষে গত শনিবার রাতে ভোলায় বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমী এর আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন এম হাবিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন মোস্তফা জামান, রুহুল আমিন, এম ফারুকুর রহমান, শওকাত হোসেন প্রমুখ। ‘বিদ্রোহী’ কবিতাটি আবৃত্তি করেন আবু সাঈদ ও মশিউর রহমান। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।