ভৌতিক ছবিতে টাইসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্সিংয়ের রিংয়ে ছিলেন প্রতাপশালী। হলিউডেও পা রেখেছেন বেশ কিছুদিন হলো। এরই মধ্যে অভিনয় করেছেন ক্রোকোডাইল ডানডি, দ্য হ্যাংওভার ও দ্য হ্যাংওভার টু ছবিগুলোতে। এবার ভৌতিক ছবি স্কেয়ারি মুভি ফাইভ-এ দেখা যাবে মাইক টাইসনকে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় শুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে তাঁকে। সঙ্গে ছিলেন হিথার লকলিয়ার, চার্লি শিন ও লিন্ডসে লোহান। আইএএনএস।