ভৌতিক ছবিতে ববি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম-ভালোবাসা আর অ্যাকশনে ভরপুর ছবি তৈরির হিড়িকের মধ্যে একটু ভিন্নমাত্রা যোগ করতে চান পরিচালক ইফতেখার চৌধুরী। অ্যাকশন ছবির পরিচালক হিসেবে পরিচিত এই নির্মাতা এবার তৈরি করতে যাচ্ছেন ভৌতিক কাহিনিনির্ভর ছবি। নাম পিকনিক। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ববি।
ববি বললেন, ‘আমার জন্য কাজটি রোমাঞ্চকর হবে। সত্যি কথা বলতে কি, কাজটি করার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’
অগ্নি–২ ছবির শুটিংয়ে এখন থাইল্যান্ডে অবস্থান করছেন ইফতেখার চৌধুরী।
ভৌতিক ছবি তৈরি প্রসঙ্গে সেখান থেকে মুঠোফোনে তিনি জানালেন তাঁর মন্তব্য, ‘অনেক আগে থেকেই ব্যতিক্রমী বিষয় নিয়ে ছবি নির্মাণের কথা ভেবে আসছিলাম। দেখলাম, আমাদের এখানে তেমন একটা ভৌতিক ছবি নির্মাণ করা হয় না। তাই এ বিষয় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।’
পরিচালক জানান, আগামী জুন মাসে পিকনিক-এর শুটিং শুরু হবে।