ভৌতিক-ভক্ত বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৌতিক ছবির ভীষণ ভক্ত বিপাশা বসু—এ খবর নিশ্চয়ই কারও অজানা নয়। রাজ থ্রির পর এবার আসছে তাঁর আত্মা ছবিটি। সুপার্ন ভারমা পরিচালিত এই ছবিটির প্রথম প্রদর্শন ছিল গত পরশু। সেখানে এসে বিপাশা বললেন, ‘ভয়ংকরের প্রতিমূর্তি হয়ে পড়ছি আমি। ভৌতিক বিষয়টি পুরোপুরি আনন্দের। আর প্রযোজক এবং দর্শক যদি তা পছন্দ করেন, তাহলে তো কথাই নেই।’ এতগুলো ভৌতিক ছবিতে অভিনয় করেছেন, সবগুলো চরিত্র কি আলাদা হতে পেরেছে? বিপাশার উত্তর, ‘সবগুলো চরিত্রই আলাদা। ফলে সবগুলো চরিত্রেই আছে আলাদা আলাদা স্বাদ।’ আইএএনএস