ভ্যাম্পায়ার র্যাডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যানিমেশন টিভি সিরিজ দ্য সিম্পসনস-এর বিশেষ পর্ব প্রচারিত হবে হ্যালোইন উপলক্ষে। সেই পর্বে আসছেন পর্দার হ্যারি পটার ড্যানিয়েল র্যাডক্লিফ। সিরিজটির বিশেষ এই পর্বে টোয়াইলাইট ছবির ছায়া থাকবে কিছুটা। এই পর্বে ড্যানিয়েলের চরিত্রটি এডমুন্ড নামের ২১ বছর বয়সী এক তরুণের। টোয়াইলাইট ছবির রবার্ট প্যাটিসনের মতোই এডমুন্ড এক ভ্যাম্পায়ার। হ্যাঁ, স্রেফ মজা করার জন্যই টোয়াইলাইট ছবির এই অনুকরণ হবে দ্য সিম্পসনস-এর বিশেষ হ্যালোইন পর্বে। ওয়েবসাইট।