ভ্যালেন্টাইন জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ভালোবাসা দিবসে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত জুটি নির্বাচিত হয়েছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। অধিকাংশ প্রেমিক জুটি এই দুই তারকার সঙ্গে বিশেষ ওই দিনটি কাটানোর ইচ্ছা পোষণ করেছেন। দিবসটি সামনে রেখে চাকপাক ডটকম নামের বলিউডি ছবির একটি ওয়েবসাইট জরিপের আয়োজন করে। সেখানে সিনেমাপ্রেমীদের কাছে জানতে চাওয়া হয়, বিশ্ব ভালোবাসা দিবসে কোন তারকার সঙ্গে সময় কাটাতে চান তাঁরা। অধিকাংশের জবাব ছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। সবচেয়ে আবেদনময় অভিনেতা হিসেবে ৩৯ দশমিক ৪ ভোট পেয়ে শীর্ষস্থানটি রণবীর কাপুরের দখলে। আবেদনময়ী অভিনেত্রীর শীর্ষস্থানটি ক্যাটরিনার (৩৫.৬)। ওয়েবসাইট।নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা তৈরির জন্য কনসার্ট