ভয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে আজ বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ভয়। চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন আলভী আহমেদ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তিশা প্রমুখ। সালমা দরিদ্র পরিবারের মেয়ে। জয়নাল চৌধুরীর বাসায় সে থাকে। একদিন সালমাকে মৃত অবস্থায় বাসার পাশের জঙ্গলে পাওয়া যায়। এই খুনের রহস্যের সন্ধান চলতে থাকে। মৃত্যুর পর সালমা নাকি ভূত হয়ে অনেককে দেখা দিচ্ছে।