ভয়াবহ দৃশ্য দেখে আঁতকে উঠেছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে নাটক চিঠি আসে না। রূপক রায়ের লেখা থেকে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ। নাটকে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। কথা হলো তাঁর সঙ্গে।‘চিঠি আসে না’ নাটকটি নিয়ে কিছু বলুন।একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার নিঃসঙ্গ জীবনের গল্প। নাম মসিন্দর আনসারী। আমি এই চরিত্রটিতে অভিনয় করেছি। মুক্তিযুদ্ধের গল্পের প্রচুর নাটকে কাজ করেছি। তবে এ কাজটা ভালোই লেগেছে। ছেলেটা বর্তমান সময়টাকে ধরেনি। ঘটনাটা মুক্তিযুদ্ধের কিছুদিন পরের। মুক্তিযোদ্ধা ভাতার জন্য লোকটা অপেক্ষা করছে। সঙ্গে গ্রামীণ জীবনের একটা চিত্র তো আছেই।কাজটা কোথায় করেছিলেন?ধামরাইতে। ওখানে ইসলামপুর হাসপাতালের গেস্টহাউসে আমরা থাকতাম। হাসপাতালের ঘাট থেকে ট্রলারে করে শুটিং স্পটে যেতে হতো। যাওয়ার পথে খুবই খারাপ অভিজ্ঞতা হলো। ওটা নাকি নদী ছিল। এখন হয়ে গেছে খাল। খালের পানিকে সবাই বলে ‘রপ্তানির পানি’। দুর্গন্ধ। আলকাতরার মতো রং। কোনো মাছ নেই। আশপাশের কারখানা থেকে দূষিত পানি আসছে। খালের পাশে নারীরা গোসল করছে, রান্নার জিনিসপত্র পরিষ্কার করছে। স্বাধীন দেশে এই ভয়াবহ দৃশ্য দেখে আঁতকে উঠেছিলাম।আপনি তো একজন মুক্তিযোদ্ধা। ‘চিঠি আসে না’ নাটকটি পরিচালনা করেছে এ প্রজন্মের একটি ছেলে। আপনার কাছে কেমন মনে হয়েছে?এটাই তো হওয়া উচিত। এ সময়ের ছেলেমেয়েরা তাদের নতুন চোখ দিয়ে মুক্তিযুদ্ধকে দেখছে। তাদের ভাবনার মধ্যে নতুনত্ব রয়েছে। কারণ আমরা তো মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। কিন্তু এ সময়ের ছেলেমেয়েরা নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে আর উপলব্ধির জায়গা থেকে পুরো ব্যাপারটি দেখছে। ফলে তারা সত্য-মিথ্যা যাচাই করতে পারছে। আর সেটাই ক্যামেরাবন্দী করছে। এটাই তো হওয়া উচিত। এভাবে তারা যুদ্ধাপরাধীদের মুখোশ খুলে ফেলবে।এখন তো যুদ্ধাপরাধীদের বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে।এ বিচার তো আরও আগেই করা উচিত ছিল। অনেক দেরি হয়ে গেছে। আর অপেক্ষা নয়। কোনো সময় দেওয়া যাবে না। দ্রুত এ বিচারকাজ শেষ করতে হবে। জঞ্জাল সব পরিষ্কার করে ভবিষ্যত্ প্রজন্মের জন্য নিরাপদ একটি দেশ আমরা রেখে যেতে চাই।  বিনোদন প্রতিবেদক