প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিমান সব শিল্পীর আঁকা ছবি নিয়ে আগামী মঙ্গলবার শুরু হচ্ছে চিত্র প্রদর্শনী ‘এক্সিবিশন ২০১৭’। শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া থেকে শুরু করে থাকবে আমিনুল ইসলাম, আবদুর রাজ্জাক, রশিদ চৌধুরী, মুর্তজা বশীর, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী ও মনিরুল ইসলামের আঁকা ছবি।
ধানমন্ডির গ্যালারি চিত্রকে সন্ধ্যা ছয়টায় এর উদ্বোধনী আনুষ্ঠানিকতা। চিত্রশিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটি উদ্বোধন করবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। প্রদর্শনী চলবে ২৯ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত।