মজা-ই মজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইয়ে আজ রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক মজা-ই মজা। লিখেছেন ও পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। অভিনয় করেছেন মারজুক রাসেল, সিদ্দিক, সাজু খাদেম, সোমা আফরোজ, মম মোর্শেদ, শামীমা নাজনীন প্রমুখ।
বাসু, এসহাক আর খবীর ঈদে লঞ্চে বাড়ি যাচ্ছে। সিট তো দূরের কথা, তাদের বসার মতো কোনো জায়গা পাওয়া যায়নি। লঞ্চের মাস্টারও সিট দেওয়ার কথা দিয়েছিল। কিন্তু কথা রাখেনি। লঞ্চে তাদের ঠাঁই হয়েছে একটি কেবিনের সামনে।