>

ঘনিয়ে আসছে সেই কাঙ্ক্ষিত দিন, যার অপেক্ষায় অধীর হয়ে থাকেন চলচ্চিত্রপ্রেমীরা। ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে বসবে এ বছরের অস্কার আসর। তাই সেই বিশেষ দিনটি সামনে রেখে আজ শুরু হচ্ছে ধারাবাহিক অস্কার আয়োজন। আজ থাকছে অস্কার-পরবর্তী গভর্নরস বল অনুষ্ঠানের খাবার নিয়ে মজার সব তথ্য।

*শেফ ওল্ফগ্যাং পাক ও তাঁর দল তৈরি করবে অস্কার-পরবর্তী ভোজের খাবার ও পানীয়।
*১ হাজার ৫০০ অতিথির জন্য খাবার তৈরি করা হবে। তাঁদের আপ্যায়নের জন্য কাজ করবেন ১ হাজার ২৬০ জন কর্মী।
*অতিথিদের খাবার পরিবেশন করার জন্য ৪ হাজার ৮০০ ছোট প্লেট, ৪ হাজার ৫০০ বাটি ও ছোট কাপ, ১৩ হাজার গ্লাস এবং ৬ হাজার কাঁটাচামচ থাকবে!
*পানীয় পরিবেশনের জন্য ২ হাজার ৬০০ পাউন্ড বরফ থাকবে বলরুমের বারে।
*অস্কারমূর্তি আকারে তৈরি করা হবে ৬ হাজার ৫০০ রুটি।
*ছোট আকারের পাউরুটি থাকবে ৬ হাজার।
*স্টিকি রাইস (গলানো ভাত) তৈরি করা হবে ৩২৫ পাউন্ড। বিশেষ একটি পদের খাবারের জন্য থাকবে ৩৫০টি ফুলকপি।
*৪০০ পিৎজা তৈরি করা হবে। সঙ্গে থাকবে ৩০ গ্যালন সস।
*অস্কারমূর্তির আকারে তৈরি করা হবে ৭ হাজার চকলেট।
*ছোট ১ লাখ টুকরা ডার্ক চকলেটও পরিবেশন করা হবে ‘গভর্নরস বল’-এ।
*ভোজ শেষে দেওয়া হবে একটি বিশেষ ‘অস্কার গিফট বক্স’। ২ হাজার ৫০০টি গিফট বক্স অতিথিদের জন্য তৈরি করা হবে।
*১ হাজার ৫০০ অতিথির জন্য নানা ধরনের ২ হাজার কুকিজ ও ১ হাজার প্লেট মিষ্টির ব্যবস্থা থাকবে।
*বিভিন্ন ধরনের কেক, কুকিজ ও আইসক্রিম তৈরির জন্য ব্যবহার করা হবে ১১৩ গ্যালন দুধ, ১১৩ গ্যালন ভারী ক্রিম, ১১৩ গ্যালন চিনি, ৩০ পাউন্ড কলা, ৩ হাজার ৬০০ ডিম।
*গ্রন্থনা:আদর রহমান