মজায় আছেন দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল ছবিটি তাঁর ইমেজ পাল্টে দিয়েছে। তবে এটাকে বেশ মজার বলেই মনে করেন দীপিকা পাড়ুকোন। নানা ধরনের চরিত্রে অভিনয় করাটা বেশ উপভোগ করছেন তিনি। আর বলিউডে নানা ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার বলে মনে করছেন। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে তাঁর সহশিল্পী হলেন পুরোনো প্রেমিক রণবীর কাপুর। তবে একসঙ্গে কাজ করতে মোটেও অস্বস্তি বোধ করেননি তাঁরা। দীপিকা বললেন, ‘অতীত একবারও ছায়া ফেলেনি। আমরা আমাদের কাজের দিকেই বেশি মনোযোগ দিয়েছি।’ আইএএনএস।