মঞ্চনাটকে ব্রুক শিল্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৌতিক ছবি দ্য এক্সরসিস্ট-এর কথা মনে পড়ে? ১৯৭১ সালে মার্কিন সাহিত্যিক উইলিয়াম পিটার ব্ল্যাটির লেখা দ্য এক্সরসিস্ট উপন্যাস অবলম্বনে ১৯৭৩ সালে তৈরি হয়েছিল ছবিটি। এবার সেই গল্প নিয়ে তৈরি হচ্ছে মঞ্চনাটক। নাটকে ক্রিস ম্যাকনেইলের চরিত্রে অভিনয় করবেন ব্রুক শিল্ডস। আগামী ১১ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গেফেন প্লেহাউসে মঞ্চস্থ হবে দ্য এক্সরসিস্ট। নাটকের আরেকটি উল্লেখযোগ্য চরিত্র পাদ্রি ফাদার মেরিন। এই চরিত্রে অভিনয় করবেন রিচার্ড চেম্বারলেইন।ছবিতে এই দুটি চরিত্রে অভিনয় করেছিলেন মার্কিন অভিনেত্রী এলেন বার্সটিন এবং ফরাসি অভিনেতা ম্যাক্স ভন সাইডো। এএনআই।