প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে এল আরেকটি নতুন নাটক। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ভিশন থিয়েটারের নাটক গালিভারের সফর উদ্বোধনী মঞ্চায়ন হলো। জনাথন সুইফটের ‘ট্রাভেলস অব গালিভার’ অবলম্বনে আবুল মনসুর আহমদের অনুবাদে নাটকটির নাট্যরূপ দিয়েছেন গোলাম সারোয়ার ও নির্দেশনায় ছিলেন গোলাম শাহরিয়ার।
নাটক মঞ্চায়নের আগে উদ্বোধনী ঘোষণায় অংশ নেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ. শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব আকতারুজ্জামান প্রমুখ।