মঞ্চে আজ রবীন্দ্রনাথের ‘চণ্ডালিকা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আল দীনের জুলান নাটকের পর দ্যাশবাঙলা থিয়েটার এবার মঞ্চে আনছে চণ্ডালিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা অবলম্বনে তৈরি হয়েছে নাটকটি।জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে তৈরি হয়েছে নাটকটি। নাটকের মূল চরিত্র ‘প্রকৃতি’। প্রকৃতির প্রতি মানুষের বিরূপ আচরণ এবং তার ফলে পৃথিবীতে নেমে আসা ভয়াবহ বিপর্যয়ের বিষয়টি প্রাধান্য পেয়েছে নাটকের গল্পে।নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাষ বিষ্ণু চৌধুরী। তিনি বলেন, ‘চণ্ডালিকা রবীন্দ্রনাথের খুব পরিচিত নাটক। নাটকের মূল চরিত্র প্রকৃতির প্রতীকী উপস্থাপনের মধ্য দিয়ে গল্পটি বলার চেষ্টা করা হয়েছে।’আজ সন্ধ্যা সাতটায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।