মঞ্চে আবার সেলিম আল দীনের হাসির নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আল দীনের হাসির নাটক ইতি পত্রমিতা প্রথম দেখানো হয়েছিল টিভিতে। তাও অনেক বছর আগে। ক্ষুদ্র একটা ভুল থেকে তৈরি হয় নানা হাস্যরসের—এমনই গল্প নিয়ে নাটকটি।এবার তা মঞ্চে দেখা যাবে। মঞ্চের জন্য নাটকটি তৈরি করছে ঢাকা থিয়েটার।
ইতি পত্রমিতার মঞ্চরূপ দিয়েছেন ও নির্দেশনা দিচ্ছেন রুবাইয়াৎ আহমেদ। তিনি বলেন, সেলিম আল দীন স্যার হাসির নাটক লিখেছেন খুব কম। তার মধ্যে অন্যতম ইতি পত্রমিতা। ওনার প্রায় সব নাটকই সিরিয়াস ধরনের। এখন ইতি পত্রমিতার মহড়া চলছে। সব কিছু ঠিক থাকলে এ মাসেই নাটকটির কারিগরি মঞ্চায়ন হওয়ার সম্ভাবনা আছে।