মঞ্চে আবারও ‘ভাগের মানুষ’
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মঞ্চে আসছে সময় নাট্যদলের জনপ্রিয় নাটক ‘ভাগের মানুষ’। ২৩ জুলাই, শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। এ দিন নাটকটির ১৪৮তম প্রদর্শনী মঞ্চস্থ হবে। ২০০৪ সালের ডিসেম্বরে কলকাতার বহরমপুরে নাটকটির শততম প্রদর্শনী হয়েছিল। সময়ের নতুন প্রযোজনা ‘শেষ সংলাপ’-এর কারণে সাময়িকভাবে ‘ভাগের মানুষের’ প্রদর্শনী বন্ধ রাখা হয়েছিল। এখন ‘ভাগের মানুষের’ ১৫০তম প্রদর্শনী সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে।পাকিস্তনের গল্পকার সাদত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে এর নাট্যরূপ করেছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের। সাতচল্লিশের দেশ বিভাগকে ভিত্তি করে নাটকটির কাহিনি গড়ে উঠেছে।নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আকতারুজ্জামান, ফকরুল ইসলাম বৈরাগী, আরিফুজ্জামান, রিয়াজ মাহমুদ, রেজাউর রহমান, লাভলী, বিপ্লব, তোফা, পাভেল ইসলাম, আঁখি, রিংকু, লিটু, জুয়েল, সাকিব, রানা প্রমুখ।