মঞ্চে আরাধ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের সেরা পোশাকটা পরে বুধবার সন্ধ্যায় চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনের প্রায় ৮০০ অতিথি এসেছিলেন অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। কিন্তু সবার নজর কেড়ে নিল ছোট্ট আরাধ্য (অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের মেয়ে)। ঘিয়া রঙের পোশাক পরে মায়ের কোলে করে পরিবারের আর সবার সঙ্গে মঞ্চে এল সে দাদার কেক কাটতে। সবাইকে ছাপিয়ে সেদিনকার তারকা যেন সে-ই। অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ খান, রজনীকান্ত, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতসহ অসংখ্য তারকা। জি নিউজ ব্যুরো।