মঞ্চে আলোচিত ঘটনা
মঞ্চে নিমা রহমাননাগরিক নাট্যসম্প্রদায়ের জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী নিমা রহমান প্রায় ১০ বছর পর এ বছর আবারও মঞ্চে ফিরেছেন। এর আগে তিনি সর্বশেষ নাগরিক নাট্যসম্প্রদায়ের হিম্মতি মা নাটকটিতে অভিনয় করেছিলেন। তবে নতুন খবর হলো, তিনি নাগরিকের নাটক দিয়ে নয়, নাট্যকেন্দ্রের হয়ে এবার মঞ্চে যাত্রা শুরু করলেন। নাটকটির নাম মৃত মানুষের ছায়া। ইবসেনের এ নাটকটির নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। রবীন্দ্র নাট্যমেলাঢাকার মঞ্চে এ বছর প্রাঙ্গণে মোর নাটকের দল প্রথমবারের মতো দেশব্যাপী রবীন্দ্র নাট্যমেলার আয়োজন করেছে। চট্টগ্রাম শিল্পকলা মঞ্চে এ মেলার আয়োজন করা হয়। ১ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘প্রাঙ্গণে মোর কর্ণফুলী রবীন্দ্র নাট্যোৎসব’ নামে এই নাট্যমেলা চলে। সেখানে দলের চারটি নাটক শ্যামাপ্রেম, লোকনায়ক, স্বদেশী ও রক্তকরবী মঞ্চস্থ করে। রয়েল অ্যালবার্ট হলে বাংলাদেশের শিশুদের অভিনয়এ বছর আরেকটি আলোচিত ঘটনা ছিল যুক্তরাজ্যে বিখ্যাত রয়েল অ্যালবার্ট হলে বাংলাদেশের নাট্যকর্মীর অভিনয় করার সুযোগ। ২৬ সেপ্টেম্বর পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের চারজন নাট্যকর্মী এখানে অভিনয় করার সুযোগ পায়। চারজন শিশুনাট্যকর্মী হলো ঐত্রি, অঙ্কন, প্রিয়া ও শোভন। ভয়েস ফর এ বেটার ওয়ার্ল্ড নামের এই নাটকে এক হাজার ২০০ শিশুনাট্যকর্মীর সঙ্গে তারা অভিনয় করে। নাটকটিতে যুক্তরাজ্যের এক হাজার এবং ৩৩টি দেশের আরও ২০০ শিশু অংশ নেয়। এর আগে ২৪ ও ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের শিশুনাটকের দলটি যুক্তরাজ্যে ইম্পিরিয়াল কলেজ মিলনায়তনে লিও তলস্তয়ের শিশুরা বড়দের চাইতে জ্ঞানী হতে পারে নাটকটি পরিবেশন করে।মেয়র নাট্যোৎসবপ্রথমবারের মতো বাংলাদেশে মেয়র নাট্যোৎসব শুরু হয়েছে। সিটি করপোরেশনের মেয়রের আর্থিক সহযোগিতা নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এ উৎসবের আয়োজন হাতে নিয়েছে। এখন থেকে এ উৎসব প্রতিবছরই পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর বরিশাল বিভাগ থেকে মেয়র নাট্যোৎসবের যাত্রা শুরু হয়েছে। এখানে আট দিনের নাট্যোৎসবে একাধিক নাটকের দল অংশ নেয়। এরপর পর্যায়ক্রমে খুলনা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা—সব বিভাগেই এই মেয়র নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে নিয়মিত নাট্যপ্রদর্শনীপুরান ঢাকার একমাত্র আধুনিক মিলনায়তন জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর থেকে নিয়মিত নাট্যমঞ্চায়ন শুরু করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। গত ৭ থেকে ৩১ অক্টোবর নাটক প্রদর্শনের আয়োজন করা হয়। সপ্তাহে তিনটি করে নাটক পরিবেশন করে তারা। ঢাকার প্রথম সারির দলগুলো অংশ নেয়। বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত মঞ্চনাটকআশির দশকে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত মঞ্চনাটক প্রচার হলেও একাধিকবার তা বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ টেলিভিশনে একাধিকবার মঞ্চনাটকের মৃত্যু ঘটেছে। নতুন সরকার ক্ষমতায় এলে এ বছর বাংলাদেশ টেলিভিশনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বানে ফেব্রুয়ারি থেকে অনিয়মিতভাবে প্রচার শুরু হয়। তবে জুন থেকে তা নিয়মিত প্রচার শুরু হয়েছে। ঢাকাসহ সারা দেশের বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত দলগুলো এখানে অংশ নিচ্ছে।