মঞ্চে আসছে ‘কহে বীরাঙ্গনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণিপুরি থিয়েটার মঞ্চে আনছে নতুন নাটক, কহে বীরাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য অবলম্বনে নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। মহাভারতের নারী চরিত্র ‘শকুন্তলা’, ‘দ্রৌপদী’, ‘দুঃশলা’ এবং ‘জনা’কে নিয়ে তৈরি নাটকের গল্প। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটকটির কারিগরি প্রদর্শনী হলো মণিপুরি থিয়েটারের নবনির্মিত নিজস্ব নাট্যমঞ্চ নাটমণ্ডপে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে ৩০ ডিসেম্বর।