মঞ্চে আসছেন ব্রুক শিল্ডস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন সাহিত্যিক উইলিয়াম পিটার ব্ল্যাটির ‘দ্য এক্সরসিস্ট’ উপন্যাস অবলম্বনে ১৯৭৩ সালে নির্মিত হয়েছিল ভৌতিক ছবি ‘দ্য এক্সরসিস্ট’। এবারে মঞ্চে আসছে দ্য এক্সরসিস্ট। আর মঞ্চ নাটকটিতে অভিনয় করবেন হলিউডের অভিনেত্রী ব্রুক শিল্ডস।লস অ্যাঞ্জেলেসের গেফেন প্লেহাউসে ১১ জুলাই থেকে মঞ্চস্থ হবে দ্য এক্সরসিস্ট। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে কন্ট্যাক্টমিউজিক। দ্য এক্সরসিস্ট মঞ্চ নাটকের কাল্পনিক চরিত্র জগদ্বিখ্যাত অভিনেত্রী ক্রিস ম্যাকনেইল রূপে হাজির হবেন ব্রুক শিল্ডস। আর পাদ্রি ফাদার মেরিন চরিত্রে অভিনয় করবেন মার্কিন মঞ্চ ও চিত্রাভিনেতা রিচার্ড চেম্বারলেইন।উল্লেখ্য, ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত দ্য এক্সরসিস্ট ছবিতে এই দুটি চরিত্রে অভিনয় করেছিলেন মার্কিন অভিনেত্রী এলেন বার্সটিন এবং ফরাসি অভিনেতা ম্যাক্স ভন সাইডো।