মঞ্চে এল ‘ছায়াবৃক্ষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মঞ্চে এল আরেকটি নতুন নাটক। শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে গতকাল শুক্রবার মঞ্চস্থ হলো ঢাকা ড্রামার নাটক ছায়াবৃক্ষ। উদ্বোধন করেন আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার। ছায়াবৃক্ষ নাটকটি লিখেছেন তানভীর আহমেদ। নির্দেশনা দিয়েছেন শাহাদাৎ হোসেন। সংগীত পরিচালনা করেছেন অসিত রায়। কথানাট্যের আদলে রচিত নাটকটির আখ্যান চা-বাগানের শ্রমিকদের জীবনসংগ্রাম। যেখানে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যও ফুটে ওঠে।